ডিএমপির মাসিক অপরাধ সভায় জানুয়ারিতে পুরস্কৃত হলেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২, ২২:১৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২২:১৫

চলতি বছরের জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভায় মনোনীতদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ডিএমপির কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এই পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৮টি ক্রাইম বিভাগের মধ্যে প্রথম হয়েছে তেজগাঁও বিভাগ ও শ্রেষ্ঠ থানা হয়েছে মোহাম্মদপুর থানা।

ডিএমপির ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মেদ পাটওয়ারী। পুলিশ পরিদর্শক তদন্তদের মধ্যে প্রথম হয়েছেন পল্লবী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহা. আহাদ আলী আর পুলিশ পরিদর্শক (অপারেশনস)দের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন পল্লবী থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) উদয় কুমার মণ্ডল। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন পল্লবী থানার এসআই সজিব খান ও কোতয়ালী থানার এসআই পবিত্র সরকার। শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন মতিঝিল থানার এএসআই মো. হেলাল উদ্দিন ও পল্লবী থানার এএসআই  ফেরদৌস রহমান। ওয়ারেন্ট তামিল করে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন পল্লবী থানার এসআই  সজিব খান। অস্ত্র উদ্ধার করে শ্রেষ্ঠ হয়েছেন শ্যামপুর থানার এসআই সমরেশ কুমার দাস। বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে প্রথম স্থান দখল করেছেন কোতোয়ালি থানার এসআই পবিত্র সরকার। মাদক উদ্ধার করে শ্রেষ্ঠ হয়েছেন মিরপুর মডেল থানার এসআই মো. তামিম রহমান এবং চোরাই গাড়ি উদ্ধার করে শ্রেষ্ঠ হয়েছেন মুগদা থানার এসআই মো. শাহিনুর রহমান।

৯টি গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা মতিঝিল বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার হিসেবে পুরস্কৃত হয়েছেন ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  শাহিদুর রহমান। অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন। মাদকদ্রব্য উদ্ধার করে প্রথম হয়েছেন ডিবি মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাহিদুর রহমান। চোরাই গাড়ি উদ্ধার করে শ্রেষ্ঠ হয়েছেন ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান এবং অজ্ঞানপার্টি/ মলম পার্টি গ্রেফতার করে শ্রেষ্ঠ হয়েছেন গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম।

৮টি ট্রাফিক বিভাগের মধ্যে প্রথম হয়েছে ট্রাফিক লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার নির্বাচিত হয়েছেন শাহবাগ ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নুরনবী। শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন শাহবাগ ট্রাফিক জোনের টিআই শাহ মো. লুৎফুল আনাম। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট/ টিএসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট মাসুম চৌধুরী ও শাহবাগ ট্রাফিক জোনের সার্জেন্ট শফিকুর রহমান

এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে ডিএমপি কার্যালয়ে গঠিত মনিটরিং সেলে মামলা, জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত কোনও অভিযোগ না পাওয়ায় ডিএমপির রমনা মডেল থানা, শাহবাগ থানা, নিউমার্কেট থানা, খিলগাঁও থানা, কোতোয়ালি থানা, ক্যান্টনমেন্ট থানা, উত্তরা-পূর্ব থানা, বিমানবন্দর থানা ও তুরাগ থানাকে বিশেষ  প্রণোদনা পুরস্কার প্রদান করা হয়।

বিশেষ পুরস্কার প্রদান করা হয় ডিএমপির এস্টেট বিভাগ, সদরদফতর ও প্রশাসন বিভাগ, ওয়েল ফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ এবং লজিস্টিকস বিভাগকে।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সব থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম