একুশের সকালে শিশুদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ

ঢাবি প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২৫আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২৫

একুশে ফেব্রুয়ারি মেলার সপ্তম দিন আজ সকালে বইমেলা হয়ে উঠে কচিকাঁচার মেলা। সকাল ৮টায় মেলা শুরু হওয়ার পর থেকেই বাবা, মা ও আপনজনদের হাত ধরে দলে দলে আসতে শুরু করে শিশু-কিশোররা। মেলা ঘুরে দেখা যায়, যত লোকসমাগম তার প্রায় অর্ধেকই শিশু-কিশোর।

মেলা প্রাঙ্গণের শিশু চত্বরে স্বাভাবিক কারণেই শিশুদের ভিড়। শিশুরা স্টলে স্টলে ঘুরে বই দেখছে, কিনছে। আপনজনদের তাগাদা দিচ্ছে পছন্দের বই খুঁজে দিতে। শিশুদের মেলায় ছুটোছুটি, বই দেখা, কেনা দেখে ভালো লাগছে প্রকাশক, বিক্রয়কর্মী ও দর্শনার্থীদের।

একুশের সকালে শিশুদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ মুগদা থেকে বাবা-মা আর জেঠুর সঙ্গে বইমেলায় এসেছেন মহানগর আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী রাজেস্বরী রায় প্রথমা। হাতে বইয়ের বেশ লম্বা তালিকা। ভাতিজীর বই দেখার দৃশ্য ক্যামেরায় ধারণ করছিলেন জেঠু। শিশুটি সবাইকে বই খোঁজার তাগাদা তাড়া দিয়ে বলছে, সবাই বই খুঁজো। ঢাকা কমিক্সের স্টলের সামনে তার সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের। প্রথমা বলে, ‘মেলায় এসেছি, আমার খুব ভালো লাগছে। বই কিনতে এসেছি, হাত ভর্তি করে বই নিয়ে বাড়ি ফিরবো।’

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক প্রশান্তময় চক্রবর্তী সকালে মেলায় এসেছেন সহধর্মিনী ও ছেলেকে নিয়ে। সকালে এসেছেন যেন ভিড় এড়িয়ে নিজেদের ও ছেলের পছন্দ মতো বই স্বাচ্ছন্দ্যে কিনে বাড়ি ফিরতে পারেন। মেলার শিশুচত্বরে এক স্টল থেকে ঘুরে আরেক স্টলে যাচ্ছিলেন ছেলের পছন্দের বই খুঁজতে। এ সময় তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে এসেছি, কারণ এ সময় ভিড়টা কম হয়। এসে মেলার পরিবেশ, লোকজন সব মিলিয়ে ভালো লাগছে।’

একুশের সকালে শিশুদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ

মেলা প্রকাশের স্বত্বাধিকারী এমএস দোহা বলেন, ‘একুশে বইমেলা বাঙালির প্রাণের মেলা। এটার সঙ্গে জাতীয় অস্তিত্ব, সত্তা জড়িত। করোনার এ সময়ে মেলার আয়োজন আসলে একটি ইতিবাচক দিক। গতবার মেলা ছিল অনেকটা নিরস, প্রাণ ছিল না বললেই চলে। এবার মেলার আশার দিক হচ্ছে, আগামীকাল থেকে বিধিনিষেধ উঠে যাচ্ছে। সেদিকটি মাথায় রেখে একুশের সকালে আশানুরূপভাবে দর্শক দেখা যাচ্ছে। সকালের দিকটায় শিশুরাই বেশি আসছে। ঘুরে ফিরে দেখছে, বই কিনছে। আমরা আশাবাদী বিকালে ভিড় আরেও বাড়বে।’

একুশের সকালে শিশুদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ লাভলি প্রকাশের স্বত্বাধিকারী লাভলি হোসেন বলেন, ‘বইমেলা প্রাণের মেলা। আমাদের আবেগের জায়গা। এখানে বিক্রি বাড়লে  প্রকাশক হিসেবে আরও ভালো লাগে। আজ সকাল থেকেই শিশুরা আসতে শুরু করেছে, বিকালে আরও বাড়বে।’

ঘাসফড়িং প্রকাশনীর বিক্রয়কর্মী মো. শাহিদ বলেন, ‘মেলায় শিশুরা আসছে, ঘুরছে, ছুটোছুটি করছে—দেখতেই ভালো লাগছে। সকালে পাখির কিচিরমিচির আর কচিকাঁচাদের কোলাহল দেখে খুবই ভালো লাগছে। তাছাড়া বিক্রিও হচ্ছে ভালো।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, উড়ে গেছে যুবকের গোড়ালি
সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, উড়ে গেছে যুবকের গোড়ালি
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো কেন একই সময়ে?
বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো কেন একই সময়ে?
খিলক্ষেতে নিখোঁজ ‌শিশুর মরদেহ উদ্ধার
খিলক্ষেতে নিখোঁজ ‌শিশুর মরদেহ উদ্ধার
আইসিএপিপির সভা: মঙ্গোলিয়ার পথে বিএনপির প্রতিনিধি দল
আইসিএপিপির সভা: মঙ্গোলিয়ার পথে বিএনপির প্রতিনিধি দল
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ