খিলক্ষেতে নিখোঁজ ‌শিশুর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
২৫ জুন ২০২৬, ০১:২৯আপডেট : ২৫ জুন ২০২৬, ০১:২৯

রাজধানীর খিলক্ষেতে নিখোঁজের একদিন পর চার বছরের শিশু মাহাদির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় খিলক্ষেত জামতলা এলাকার একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

খিলক্ষেত থানার ওসি মো. সোরহাব আল হোসাইন জানান, মাহাদি পরিবারের সঙ্গে খিলক্ষেত জামতলা এলাকায় থাকতো। মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তিনি আরও জানান, শিশুটি যেখানে খেলাধুলা করতো, তার পাশের একটি জলাশয় থেকেই মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে তার চোখ দুটি ফোলা ছিল। ঘটনাটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।

/এসএনকে/এমএএ/
সম্পর্কিত
ঢাকার দুই ডিসির রদবদল
‘গাজী নজরুলের প্রথম স্ত্রী উঠতে বসতে বাপ-মা তুলে গালাগাল দিতো, গায়েও হাত তুলতো’
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
সর্বশেষ খবর
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি