ছিনতাইকারীর পোশাকে নিহত মোশারফের রক্তের দাগ

আমানুর রহমান রনি
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৫

সবজি বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার সময় প্রতিরোধ করেছিলেন মোশারফ হোসেন (৫৫)। তার প্রতিরোধ ভাঙতে ছিনতাইকারীরা মোশারফের বুকে ও হাতে ছুরি চালায়। ছিনতাইকারীরা নিয়ে যায় তার টাকা-পয়সা। রিকশায় বসা মোশারফকে নিয়ে দ্রুত বাসার দিকে ছুটে যান রিকশাচালক। বাসায় যেতে যেতে রক্তক্ষরণে ক্লান্ত হয়ে পড়েন মোশারফ। পরিবারের লোকজন সেখান থেকে তাকে নিয়ে ছোটেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মোশারফকে ছুরিকাঘাত করার দৃশ্য ধরা পরে সিসি ক্যামেরায়, অভিযানে নামে পুলিশ। দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। তাদের পোশাকে তখনও লেগেছিল মোশারফের রক্তের দাগ।

রবিবার (২০ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী সায়েদাবাদের দয়াগঞ্জ রোডের ঢাকা মোজাইক কোম্পানির সামনের পাকা রাস্তার ওপর এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মোশারফ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার হারুন-অর-রশিদের ছেলে। তিনি গেন্ডারিয়ার দ্বীনাথ সেন রোডের শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়া ছিলেন।

পুলিশ জানিয়েছে, ২০ ফেব্রুয়ারি আনুমানিক ভোর ৪টা ৪০ মিনিটের সময় দুই থেকে তিন জন ছিনতাইকারী ভয়ভীতি দেখিয়ে প্রথমে মোশারফকে রিকশা থেকে নামিয়ে সড়কে দাঁড় করিয়ে তল্লাশি করে। ধারালো ছুড়ি দেখিয়ে মোশারফের কাছে থাকা নগদ টাকা দিয়ে দিতে বলে। তিনি ছিনতাইকারীদের টাকা দিতে না চাইলে ছিনতাইকারীরা উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে মোশারফের বুকের বাম পাশে ও বাম হাতের কবজিতে আঘাত করে।

এতে মোশারফ গুরুতর জখম হয় বলে জানায় পুলিশ। ডিএমপির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, এরপর তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।  ছিনতাইকারীরা টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। রিকশাচালক মোশারফকে নিয়ে তার গেন্ডারিয়ার বাসায় যান। তখন তার আত্মীয়-স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর যাত্রাবাড়ী থানা পুলিশ অভিযান শুরু করে। ঘটনার দিনেই (২০ ফেব্রুয়ারি) মো. সজীব (২০) ও মো. শাকিল (২০) নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।

শাহ ইফতেখার আহমেদ আরও জানান, ছিনতাই করার সময় ছিনতাইকারীরা যে পরিহিত পোশাক পরিহিত ছিল, তাতে ভিকটিমের রক্তমাখা দাগ পাওয়া গেছে। ছিনতাইকারীরাও স্বীকার করেছে, মোশারফকে ছুরিকাঘাত করার সময় তাদের গায়ে রক্ত লেগেছে। 

তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দু’টি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
 
ছিনতাইকারী দুজনেরই বাসা গেন্ডারিয়া, তারা মাদকাসক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বিভিন্ন সময় মাদকের টাকা জোগার করতে তারা ছিনতাই করে থাকে।

/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম