জাকাত ফান্ড অধ্যাদেশ, ১৯৮২ এর ৫ নম্বর ধারা অনুযায়ী তিন বছর মেয়াদী ১৩ সদস্যের এ বোর্ড পুনর্গঠন করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খানকে সভাপতি ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে (পদাধিকার বলে) সদস্য সচিব করে গঠিত জাকাত বোর্ড তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।
২১ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারির দিন থেকে এ মেয়াদ শুরু হবে। সরকার চাইলে যে কোনও সময়ে যে কোনও প্রয়োজনে জাকাত বোর্ড পুনর্গঠন করতে পারবে।
ধর্ম মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
নবগঠিত জাকাত বোর্ডের অপরাপর সদস্যরা হলেন- ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীর প্রিন্সিপ্যাল মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা আ. কুদ্দুস, অধ্যক্ষ, জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম মাদ্রাসা, ফরিদাবাদ। হাফেজ মাওলানা মুফতি মোহাম্মাদ রুহুল আমিন, মুহতামিম, গওহরডাঙ্গা মাদ্রাসা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। ড.মুফতি মাওলানা মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহী, অধ্যক্ষ, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসা। ড. মাওলানা মুহাম্মদ আবদুর রশীদ, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মুফতি মিজানুর রহমান সাঈদ, পরিচালক, শায়খ যাকারিয়া (র.) ইসলামী রিসার্চ সেন্টার, ঢাকা। মাওলানা ইয়াহইয়া মাহমুদ মুহতামিম, দারুল উলুম রামপুরা মাদ্রাসা। ড. মাওলানা এ.কে.এম. মাহবুবুর রহমান, অধ্যক্ষ, ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা, চাঁদপুর। মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, উপাধ্যক্ষ, কাদেরিয়া তৈয়াবিয়া আলিয়া মাদ্রাসা, মোহাম্মদপুর এবং ড. হায়দার আলী আকন্দ, সহযোগী অধ্যাপক, ঢাকা আরাবিয়া কামিল মাদ্রাসা।









