ভবন থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৮

রাজধানীর তুরাগে ভবন থেকে লাফিয়ে পড়ায় মাকসুদা (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লার স্থানীয় বরুড়া ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তিনি পাঁচতলা ভবন থেকে লাফিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় বাড়ির মালিক ও তার বন্ধু উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর দেড়টায়  চিকিৎসকরা মাকসুদাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

মাকসুদা তুরাগ থানার কালিয়ারটেক এলাকার জনৈক গাজী মিয়ার বাড়ির ভাড়াটে ছিলেন।

মেয়েটি তিন মাস আগে থেকে গাজী মিয়ার বাড়িতে কয়েক তরুণীর সঙ্গে মেসে থাকতেন। তিনি ঢাকা ভার্সিটিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

জিজ্ঞাসাবাদের জন্য মাকসুদার বন্ধু ইব্রাহিমকে ঢামেক পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে।

/এআইবি/এআরআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম