কলাবাগানে তেঁতুলতলা মাঠ রক্ষার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৭

রাজধানীর কলাবাগান এলাকার তেঁতুলতলা মাঠ রক্ষার দাবি জানিয়েছেন এলাকার শিশু-কিশোর ও অভিভাবকেরা।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে পশ্চিম পান্থপথে এক মানববন্ধনের আয়োজন করে কলাবাগান এলাকাবাসী। মানববন্ধন শেষে মাঠ রক্ষার দাবিতে মিছিল করেন আন্দোলনকারীরা। এ সময় তারা নানা স্লোগান দেন।  

মাঠ রক্ষার দাবিতে ‘তেঁতুলতলা মাঠ আমাদের প্রাণের দাবি’ ব্যানারে চলমান রয়েছে এই আন্দোলন। একই নামে আন্দোলনকারীরা ফেসবুকে একটি গ্রুপও পরিচালনা করছেন। এপর্যন্ত ওই গ্রুপে এক হাজারের বেশি সদস্য যুক্ত হয়েছেন। আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না বলেন, ‘তেঁতুলতলা মাঠটি বৃহত্তর কলাবাগান এলাকার একমাত্র মাঠ। এখানে সারা বছর শিশু-কিশোররা খেলাধুলা করে। তা ছাড়া বিভিন্ন সময় মিনি ফুটবলসহ নানা টুর্নামেন্টের আয়োজন করা হয়৷ এ ছাড়া এলাকার কেউ মারা গেলে লাশ গোসল ও জানাজাসহ বিভিন্ন সামাজিক কাজেও মাঠটি ব্যবহার করা হয়। এই মাঠ আমরা হারাতে চাই না।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের আওতাধীন তেঁতুলতলা মাঠটি স্বাধীনতার পর থেকে স্থানীয় শিশু-কিশোররা খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল। এ মাঠে জায়গার পরিমাণ ২০ কাঠা। কলাবাগান এলাকায় প্রতি কাঠা জায়গার দাম বর্তমানে পাঁচ কোটি টাকা করে। সেই হিসেবে মাঠের জায়গাটির দাম রয়েছে প্রায় ১০০ কোটি টাকা। শত কোটি টাকা দামের মাঠটিতে দীর্ঘ দিন ধরে নজর রয়েছে বিভিন্ন দখলদারের। ২০২০ সালে ওই মাঠে কলাবাগান থানার জন্য নির্ধারিত স্থান লেখা একটি সাইনবোর্ড টানানো হয়। তখন এলাকাবাসী প্রতিবাদ করেন। এতে সাইনবোর্ডটি খুলে ফেলা হয়। কিন্তু চলতি বছরের ৩১ জানুয়ারিতে মাঠের চারদিকে কাঁটাতারের বেড়া দেওয়া হয়৷ একইসঙ্গে কলাবাগান থানার কয়েকজন পুলিশ সদস্য রুটিন করে মাঠটি পাহারা দিচ্ছেন।

ফেব্রুয়ারির শুরুর দিকে স্থানীয় শিশুরা খেলতে এলে তাদের কান ধরে উঠবস করান থানার কয়েকজন পুলিশ সদস্য। সেইসঙ্গে তারা যেন আর কখনও ওই মাঠে খেলতে না যায়, সেজন্য শিশুদের ভয় দেখানো হয়। বিষয়টি গণমাধ্যমে ওঠে আসলে শিশুদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় কলাবাগান থানার ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সার নিয়ে ‘অযথা সমালোচনা না করে’ সঠিক পরামর্শ দিতে বললেন টুকু
সার নিয়ে ‘অযথা সমালোচনা না করে’ সঠিক পরামর্শ দিতে বললেন টুকু
বিজিবির ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ ছয় জন কারাগারে
বিজিবির ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ ছয় জন কারাগারে
‘বালু উত্তোলন বন্ধে প্রশাসন বলে লোকবল নেই, পুলিশ বলে স্পিডবোট নেই’
‘বালু উত্তোলন বন্ধে প্রশাসন বলে লোকবল নেই, পুলিশ বলে স্পিডবোট নেই’
সার আছে, সংকট ব্যবস্থাপনায়: সংসদে সরকার ও বিরোধীদলের পাল্টাপাল্টি বক্তব্য
সার আছে, সংকট ব্যবস্থাপনায়: সংসদে সরকার ও বিরোধীদলের পাল্টাপাল্টি বক্তব্য
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব