বইমেলাকে কেন্দ্র করে ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক মিথ্যা বক্তব্য প্রচারকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩৪

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে ধর্মীয় উসকানিমূলক মিথ্যা বক্তব্য প্রচার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- আব্দুল হান্নান। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম ভুজপুর থানার পূর্ব ভুজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসির সিটি ইন্টেলিজেন্সস অ্যানালাইসিস বিভাগের আইএমএমসি টিমের সহকারী পুলিশ কমিশনার আরিফুল হোসেইন তুহিন জানান, গত কয়েক দিন অনলাইন মনিটরিংয়ে দেখা যায় অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে ধর্মীয় উসকানিমূলক মিথ্যা তথ্য সম্বলিত পোস্ট প্রচার করছে হান্নান।  তথ্য প্রযুক্তির সহায়তার এ ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে চট্টগ্রাম ভুজপুর থানার পূর্ব ভুজপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হান্নানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে।

/এনএল/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম