চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে মহাসমাবেশ

ঢাবি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৯

সকল সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি ও নিয়োগ পরীক্ষায় জালিয়াতি বন্ধসহ চার দফা দাবিতে মহাসমাবেশ করেছে 'সর্বদলীয় চাকরিপ্রত্যাশী ঐক্য পরিষদ' নামে চাকরিপ্রত্যাশীদের একটি সংগঠন।

রবিবার(২৭ফেব্রুয়ারি) সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে সংগঠনটি। এরপর দুপুর একটায় মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় তারা  ‘৩০ এর গণ্ডি ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘প্রশ্নফাঁসের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে’, প্রশ্নফাঁসের আগ্রাসন মানি না মানchhf না’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই' প্রভৃতি স্লোগান দিতে থাকে।

সমাবেশে সর্বদলীয় চাকরি প্রত্যাশী ঐক্য পরিষদের মুখপাত্র ইমতিয়াজ আহমেদ বলেন, ২০১৮সালে নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ ওয়াদা করেছিল সামঞ্জস্য করে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে দেবে। কিন্তু তিন বছর অতিক্রম হওয়ার পরও তারা কথা রাখেনি, তাই আমরা রাজপথে নেমেছি।

ইমতিয়াজ আরও বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা না রেখে মেধা, যোগ্যতার ভিত্তিতে অবারিত করে দেয়া উচিত।

তাদের দাবিগুলো হলো:

১. সকল চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি।

২. নিয়োগ জালিয়াতি ও প্রশ্নফাঁস বন্ধ করতে হবে, নিয়োগ পরীক্ষা (প্রিলি ও রিটেন) মার্কসহ ফলাফল প্রকাশ করতে হবে।

৩. চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ১০০টাকা করতে হবে।

৪. একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম