পিতার সম্পদে হিন্দু নারীদের ভাগ: শুনানিতে সাত অ্যামিকাস কিউরি নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৫

হিন্দু নারীদের পিতার সম্পদের ভাগ না পাওয়া নিয়ে জারি করা রুল শুনানির জন্য সাত জনকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (২৭ ফেব্রুয়ারি) রিটকারীর আইনজীবী ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিয়োগ পাওয়া অ্যামিকাস কিউরিরা হলেন- অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও অ্যাডভোকেট মো. কামরুল হক সিদ্দিকী। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তির বিষয়ে অভিজ্ঞ আরও দু'জন আইনজীবী ও সাংবাদিক পুলক ঘটকের মতামত শুনবেন আদালত।

জানা গেছে, রুল শুনানির জন্য বৃহত্তর বেঞ্চ গঠন করতে রিট মামলাটি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে প্রেরণ করা রয়েছে। এখন তিনি মামলাটি শুনানির জন্য নতুন করে বেঞ্চ গঠন করে দেবেন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি হিন্দু নারীদের পিতার সম্পদের ভাগ না পাওয়া আইনি বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। বনানীর বাসিন্দা মৃত অশোক দাস গুপ্তের কন্যা ব্যবসায়ী অনন্যা দাস গুপ্ত বাদী হয়ে রিটটি দায়ের করেন।

ওই রিটের শুনানি নিয়ে হিন্দু নারীদের পিতার সম্পদের ভাগ না পাওয়া কেন অসাংবিধানিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয় সচিবসহ আট বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়। গত ১৪ ফেব্রুয়ারি বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খায়রুল আলম চৌধুরী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

 

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম