বিএমডব্লিউ গাড়ি পেলেন নতুন সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৫

সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ফেরত দেওয়া বিএমডব্লিউ গাড়িটি পেয়েছেন নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দায়িত্ব নেওয়ার প্রথমদিনে সেই গাড়িতে চড়েই নির্বাচন ভবনে এসেছেন তিনি।

গত শনিবার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার জন কমিশনারকে আগামী পাঁচ বছরের জন্য নিয়োগ দেন। ওই দিনই মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এরপর রবিবার বিকালে তাদের শপথ গ্রহণের পরপরই সদ্য সাবেক সিইসি কেএম নূরুল হুদার ব্যবহৃত বিএমডব্লিউ গাড়িটি (ঢাকা মেট্রো ভ-১১-****) পরিবহন পুল থেকে নতুন সিইসির নামে বরাদ্দ দেওয়া হয়। 

সিইসির গাড়িচালক রাজীব মোল্লা জানান, 'সাবেক সিইসি স্যার পদ ছাড়ার পর গাড়িটি পরিবহন পুলে জমা দেওয়া হয়। গতকাল শপথ নেওয়ার পর নতুন সিইসি স্যারের বাসায় বিএমডব্লিউ গাড়িটি পাঠানো হয়।'

মানসম্মত গাড়ি না থাকায় ২০১৮ সালের অক্টোবরে ইসি সচিবালয় থেকে একটি ভালো মানের গাড়ির জন্য চাহিদাপত্র দেয় ইসি সচিবালয়। এর পরিপ্রেক্ষিত সেই বছরের ১৪ অক্টোবর সিইসির নামে একটি বিএমডব্লিউ গাড়ি বরাদ্দ দেওয়া হয়। নতুন সিইসি পদাধিকারবলে কে এম নূরুল হুদার ব্যবহৃত গাড়িটি বরাদ্দ পেয়েছেন।

জানা গেছে, মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসিভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের সময় পশ্চিম জার্মানির বিশ্বখ্যাত ব্র্যান্ডের এই গাড়িগুলো আনা হয়। সম্মেলনের পর গাড়িগুলো অব্যবহৃত অবস্থায় ছিল। পরে সরকারের গত মেয়াদের কয়েকজন সিনিয়র মন্ত্রীকে বিএমডব্লিউ গাড়ি দেওয়া হয়েছিল। সেসময় সিইসি নূরুল হুদার নামেও একটি গাড়ি বরাদ্দ দেওয়া হয়।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম