রেলওয়ের গেটকিপারদের আমরণ অনশনে ১৫ জন অসুস্থ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১০

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধার সন্তান ও রেলপোষ্য এবং রেলওয়ের গেটকিপাররা। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অনশনে সোমবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জন অসুস্থ হয়ে পড়েছে। এরমধ্যে ৬ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের অনশনস্থলেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজস্ব খাতে চাকরি স্থায়ীকরণের দাবিতে গঠিত ‘রাজস্বকরণ বাস্তবায়ন ঐক্য পরিষদ পূর্ব ও পশ্চিম অঞ্চলের’ শ্রমিকেরা এ কর্মসূচি পালন করছে। বাংলাদেশ রেলওয়ের মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের এক হাজার ৮৮৯ গেটকিপারের চাকরি স্থায়ীকরণের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

অনশন আহ্বানকারী সংগঠনের দফতর সম্পাদক মো. আল মামুন বলেন, বাংলাদেশ রেলওয়ের মান উন্নয়ন শীর্ষক প্রকল্প থেকে ১৮৮৯ জন গেইট কিপার অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হয়ে নিয়োজিত আছি। এরমধ্যে ৫৭২ জন বীর মুক্তিযোদ্ধার সন্তান, ৫৫৫ জন রেলপোষ্য এবং ৩২৫ জন নারী গেটকিপার রয়েছেন। ২০১৯ সালের ২৯ ডিসেম্বর একনেক সভায় প্রধানমন্ত্রী প্রকল্পের কর্মরত গেটকিপারদের রাজস্ব খাতে স্থানান্তর করে চাকরি স্থায়ীকরণে রেলপথ মন্ত্রণালয়কে জরুরিভিত্তিতে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। কিন্তু রেলপথ মন্ত্রণালয় এখন পর্যন্ত দৃশ্যমান কোনও উদ্যোগ গ্রহণ করেনি। আমরা রেলপথ মন্ত্রণালয়ে বহুবার স্মারকলিপি দিয়েছি। চিঠি দিয়েছি। আমাদের দুর্দশার কথা জানিয়েছি। কিন্তু তারা আমাদের কোন কথায় কর্ণপাত করেনি।

তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে আমাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার জোর দাবি জানাচ্ছি। নাহলে আমরণ অনশন অব্যাহত থাকবে।

/এসএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম