হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল

জমি অধিগ্রহণে জাল তথ্য দিয়েছেন চেয়ারম্যান সেলিম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২২, ২১:১১আপডেট : ০২ মার্চ ২০২২, ২২:৫৩

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জমি অধিগ্রহণ নিয়ে হাইকোর্টে জাল তথ্য দিয়েছেন আলোচিত চেয়ারম্যান সেলিম খান। বুধবার (২ মার্চ) এ সংক্রান্ত রিট মামলার শুনানিতে হাইকোর্টকে এসব তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল বাংলা ট্রিবিউনকে বলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণ করা জমির যে মূল্য নির্ধারণ করা হয়েছে তার বিরুদ্ধে সেলিম খান হাইকোর্টে মামলা করেন। সেই দাবির বিরুদ্ধে আমরা রাষ্ট্রপক্ষে আজ বক্তব্য তুলে ধরি। তিনি যে জায়গা কিনেছেন তা ২০২০ সালে। ছেলেমেয়েদের নামে একই সালের জুন মাসে তিনি যে জমি কিনেছেন তার দাম ৯৮ হাজার টাকা। অথচ একই বছরের একই মাসে ও একই দাগে মাত্র চার-পাঁচ দিনের ব্যবধানে তিনি তার জমির দাম দেখিয়েছেন ২ লাখ টাকা। আবার তারও কয়েক দিনের ব্যবধানে ক্রয় করা জমির দাম ৩ লাখ টাকা দেখানো হয়েছে। মূলত সরকারের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অপচেষ্টা করেছেন তিনি।

তিনি বলেন, আমরা আদালতকে আরও বলেছি, জমি অধিগ্রহণের ক্ষেত্রে পার্শ্ববর্তী জমির ১২ মাসের মূল্যর সঙ্গে তুলনা করে দাম নির্ধারণ হবে। সরকার সেটি করেছে। ফলে উপরোক্ত কারণে তার মামলাটি চলে না। এছাড়াও তিনি কিছু জাল দলিল আদালতে দাখিল করেছেন। যেখানে তিনি দেখিয়েছেন, তার জমি ক্রয় ২০১৯ সালের কিন্তু প্ল্যান পাস করা ২০১৮ সালে। আমাদের কাছে মনে হয়েছে, সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশে তিনি এসব প্রচেষ্টা চালিয়েছেন।

 /বিআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের