ছিনতাই ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে আহত ঢাবি শিক্ষার্থী 

ঢাবি প্রতিনিধি 
০২ মার্চ ২০২২, ২১:১৯আপডেট : ০২ মার্চ ২০২২, ২১:১৯

ছিনতাই করার সময় বাঁধা দেওয়ায় ছিনতাইকারীর ছুরির আঘাতে  আহতর হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। আহত ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৭-১৮ সেশনের ছাত্র মাহবুব হোসাইন। মাহবুব বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী।

বুধবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে ঢাকা সিটি কলেজের সামনে হেমন্ত বাসে এই ঘটনা ঘটে। রাজধানীর সিটি কলেজের সামনে বাসের জানালা দিয়ে এক ছাত্রীর মোবাইল ছিনতাই করার চেষ্টা করে দুই ছিনতাইকারী। সেটা ঠেকাতে গিয়ে ছিনতাইকারীর ছুরির আঘাতে আহত হন মাহবুব। তাকে প্রথমে পপুলার হাসপাতাল ও পরে  ঢাকা মেডিক্যালে নেওয়া  হয়। তবে তার অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। 

রায়হান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, হেমন্ত বাসের জানালা দিয়ে দুই ছিনতাইকারী এক ছাত্রীর ফোন ছিনতাইয়ের চেষ্টা করছিল। জানালা দিয়ে মোবাইল টান দিলে ওই ছাত্রী চিৎকার দেয়। এ সময় মাহবুবসহ কয়েকজন ছিনতাইকারীদের ধরতে গেলে একজন ছুরি দিয়ে মাহবুবের মাথায় আঘাত করে৷

ধানমন্ডি থানা পুলিশ কর্মকর্তা মো. আনিস জানান, ছিনতাইকারীকে পথচারীরা বেদম প্রহর করে আমাদের হাতে হস্তান্তর করে৷ তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে৷ তাকে মামলা দিয়ে কোর্টে হস্তান্তর করবো। তার সঙ্গে আরেকজন ছিল বলে জানা যায়৷ আমরা দ্রুত তাকেও গ্রেফতার করবো৷

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম