ছেলের কাছে ‘ঘরবন্দি’ বাবাকে হাইকোর্টে হাজিরের নির্দেশ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২২, ১৬:৪৬আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৬:৪৬

ছেলের বাসায় ঘরবন্দি করে রাখা ব্যবসায়ী ও সাবেক এমপি করিম উদ্দিন ভরসাকে হাজির করতে নির্দেশ দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৩ মার্চ) বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে রিটকারীদের আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে ছেলের বাসায় ঘরবন্দি করে রাখা ব্যবসায়ী ও সাবেক এমপি করিম উদ্দিন ভরসাকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ৬ মার্চ তার ছেলে সাইফুল উদ্দিন ভরসাকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছিল। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ২০ ফেব্রুয়ারি বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আফরোজা ফিরোজ মিতা, ব্যারিস্টার এম. আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা ও ব্যারিস্টার সাবরিনা জেরিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

জানা গেছে, করিম উদ্দিন ভরসা মোট ১৬ সন্তানের জনক। তিনি প্রায় ৯ মাস ধরে তারই ছেলে সাইফুল উদ্দিন ভরসা বাসায় বন্দি অবস্থায় আছেন। অপর সন্তানরা তার সঙ্গে দেখা করা কিংবা কথা বলার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

তাই প্রতিকার চেয়ে ও বাবার সান্নিধ্য পেতে করিম উদ্দিন ভরসার ১৬ সন্তানের মধ্যে মো. শফিকুল ইসলাম ভরসাসহ ৯ সন্তান হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, পুলিশের আইজি সহ মোট সাতজনকে বিবাদী করা হয়।

রিট আবেদনে তাদের বাবাকে দেখার জন্য আদালতে হাজির করার নির্দেশনা চাওয়া হয়। একইসঙ্গে এ বিষয়ে রুল জারির আরজি জানানো হয়।

 

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম