স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী নজরুল সংগীত উৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২২, ১৮:৪৪আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৯:০৮

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী নজরুলসংগীত উৎসব আয়োজিত হতে যাচ্ছে। ১১-১২ মার্চ গুলশান সোসাইটি লেক পার্কে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা ও অরুণরঞ্জনীর যৌথ উদ্যোগে এবং গুলশান সোসাইটির সহযোগিতায় এই উৎসব পালন করা হবে।

বৃহস্পতিবার (৩ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, নজরুলসংগীত উৎসবটি উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এছাড়াও এই অনুষ্ঠানে দুই বাংলার শিল্পীদের নিয়ে ১২৫টি স্বল্প প্রচলিত নজরুলসংগীতের মোড়ক উন্মোচন করা হবে এবং নজরুলসংগীত কোষের (অনলাইন) উদ্বোধন করা হবে বলে জানান আয়োজকরা।

বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা থেকে আরও জানানো হয়, দুদিনব্যাপী এই উৎসবে বাংলাদেশ এবং ভারতের প্রায় শতাধিক শিল্পী সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবেন। ভারতীয় শিল্পীদের মধ্যে উপস্থিত থাকবেন শ্রীকান্ত আচার্য, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, জয়তী চট্টোপাধ্যায় ও সুস্মিতা গোস্বামী।

বাংলাদেশের সংগীতশিল্পীদের মধ্যে থাকবেন শাহীন সামাদ, ইয়াকুব আলী খান, খায়রুল আনাম শাকিল, ফেরদৌস আরা, সালাহউদ্দিন আহমেদ, ড. নাশিদ কামাল, ইয়াসমীন মুশতারী, প্রিয়াঙ্কা গোপ প্রমুখ।

অনুষ্ঠানে আবৃত্তি করবেন অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও ডালিয়া আহমেদ। নৃত্য পরিচালনায় থাকবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়।

প্রতিদিন বিকাল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। যা নিমন্ত্রণপত্র সংগ্রহ সাপেক্ষে সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে ছিলেন বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলী খান, নজরুল উৎসব-২০২২ উদযাপন কমিটির আহ্বায়ক খায়রুল আনাম শাকিল, বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সাধারণ সম্পাদক কল্পনা আনাম প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম