এপিআরসি-৩৬ সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২২, ২০:২৩আপডেট : ০৩ মার্চ ২০২২, ২০:২৩

প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হবে এফএও ৩৬তম রিজিওনাল কনফারেন্স ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এপিআরসি-৩৬) সম্মেলন। আগামী ৮-১১ মার্চ সম্মেলনটি ঢাকায় অনুষ্ঠিত হবে। কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘এপিআরসি-৩৬’ আয়োজন উপলক্ষে স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে।

এফএও ৩৬তম রিজিওনাল কনফারেন্স ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এপিআরসি-৩৬)’ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সভায়  জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, এফএওর কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ রবার্ট সিম্পসনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও এফএও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, এ বৃহৎ সম্মেলনটি সফলভাবে আয়োজনের জন্য আমাদের সব প্রস্তুতি রয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ সম্মেলন, যেখানে এফএওর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলো অংশ নেবে। আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে অগ্রসর হচ্ছি। আমরা আমাদের সক্ষমতা বিশ্ব দরবারে তুলে ধরতে চাই, যাতে ভবিষ্যতে অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে সম্মেলন আয়োজনে আগ্রহী হয়।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম