৪৫৫টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২২, ১৩:৫২আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৩:৫২

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৪৫৫টি চোরাই মোবাইল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় পাঁচ জনকে গ্রেফতার করা হয়। র‌্যাব বলছে, গ্রেফতারকৃতরা মোবাইল ছিনতাইকারী চক্রের সদস্য।

র‌্যাব-৩ এর অপারেশন্স ও ইন্টেলিজেন্স শাখার স্টাফ অফিসার খাইরুল কবির এর তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ জাহাঙ্গীর (৪০), সাজু মণ্ডল ওরফে সাহাজুল (৪৫), জাকির হোসেন (৩৩), মো. রাসেল ওরফে মিঠু (৩০) ও মোক্তার হোসেন (৩৩)।

খায়রুল কবির বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় মোবাইল ছিনতাই করে আসছিল। রাজধানীর গাবতলী কল্যাণপুর কমলাপুর যাত্রাবাড়ী কাঁচপুর ব্রিজ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে যাত্রী এবং পথচারীদের কাছ থেকে মোবাইল ছিনতাই করতো চক্রটি। পরবর্তী সময়ে সুযোগ বুঝে বিভিন্ন জায়গায় এসব চোরাই মোবাইল বিক্রি করতো।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম