২০তম স্কয়ার গলফ টুর্নামেন্টের উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২২, ১৪:০১আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৪:০১

ঢাকা সেনানিবাসে কুর্মিটোলা গলফ কোর্সে স্কয়ার গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘২০তম স্কয়ার গলফ টুর্নামেন্ট' উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি ও বিদেশি গলফারসহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় ৬০০ জন গলফার এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছাড়াও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, নির্বাহী পরিচালক মিজানুর রহমান; ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম; টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.); ক্লাবের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবু মো. সাইদুর রহমান (অব.); ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশন্স লেফটেন্যান্ট কর্নেল মো. আনোয়ার হোসেন (অব.); সশস্ত্রবাহিনীর পদস্থ কর্মকর্তারা এবং স্কয়ার গ্রুপের কর্মকর্তারাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ মার্চ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্ট আজ শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় একই স্থানে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান