বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়ার পর এরশাদ শিকদারের মেয়ের আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২২, ১৭:২৩আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৮:০১

বয়ফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে ঝগড়া করার পর এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশা (২২) আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৪ মার্চ) ভোর সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে সুবাস্তু টাওয়ারের নয়তলা ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মৃতের মা এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সানজিদা নাহার জানান, প্লাবন ঘোষ (২৮) নামে এক ছেলের সঙ্গে আট মাস প্রেমের সম্পর্ক ছিল এশার। বৃহস্পতিবার (৩ মার্চ) রাত ৯টায় এশা তার মাকে বলে প্লাবন নিচে এসেছে। এই বলে সে বাইরে চলে যায়। শুনেছি প্লাবনের বাসা কলাবাগানে। সেখানেও গিয়েছিল এশা। সেখানে প্লাবনের সঙ্গে হাতাহাতি ও ঝগড়া হয়েছিল বলে তার বান্ধবীদের কাছ থেকে জানতে পেরেছি।

তিনি আরও জানান, পরে অবশ্য এশাকে গাড়ি দিয়ে বাসায় নামিয়ে দিয়ে যায় প্লাবন। রাত তিনটায় বাসায় ফিরে এসে রুমের দরজা বন্ধ করে দেয় সে। পরে ভিডিও কলে প্লাবনের সঙ্গে ঝগড়া ও কথা কাটাকাটির একপর্যায়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। সকালে তার দরজা নক করে কোনও সাড়াশব্দ না পেয়ে নিরাপত্তাকর্মীর সহযোগিতায় দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়েছে।

সানজিদা নাহার জানান, সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার অভিযোগ, প্লাবনের কারণেই মেয়ে আত্মহত্যা করেছে।

তিনি আরও জানান, ২০০৪ সালে খুলনায় হত্যা মামলায় তার স্বামী এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। খুলনার সেই আলোচিত সন্ত্রাসী মৃত এরশাদ আলী সিকদারের দ্বিতীয় স্ত্রীর একমাত্র মেয়ে জান্নাতুল। বর্তমানে গুলশানে সুবাস্তু টাওয়ারের নয়তলায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। বাবা-মায়ের একমাত্র মেয়ে ছিল এশা। সে সিটি কলেজ থেকে এইচএসসি পাস করার পর আর কোথাও ভর্তি হয়নি।

/এআইবি/আরটি/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম