সাগরে নিম্নচাপ, আকাশ মেঘলা থাকতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২২, ১৯:৫৬আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৯:৫৬

বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এটি ভারতের দিকে থাকায় বাংলাদেশে খুব একটা প্রভাব পড়বে না। চট্টগ্রাম ও বরিশালসহ আশেপাশের এলাকার আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এটি বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা নেই। সে কারণে নদী বা সমুদ্রবন্দরে কোনও সতর্কতা সংকেত দেওয়া হবে না। এটি ভারতের উপকূলের একেবারে কাছে অবস্থান করছে। এর প্রভাবে চট্টগ্রাম ও বরিশালের দিকের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকার অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ৩১ দশমিক ৪,  ময়মনসিংহে ৩০ দশমিক ৬,, চট্টগ্রামে ৩২ দশমিক ৭, সিলেটে ৩১ দশমিক ৫, রাজশাহীতে ৩১ দশমিক ৩, রংপুরে ৩০ দশমিক ২,  খুলনায় ৩১ দশমিক ৫ এবং বরিশালে ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম