আগামীতে ঢাকার ছেলেরা ফুটবল-ক্রিকেটে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেবে: তাপস        

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২২, ২১:১৫আপডেট : ০৫ মার্চ ২০২২, ২১:১৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘আমরা প্রতিটি ওয়ার্ডেই জায়গা চিহ্নিত করে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করছি। সেগুলোকে খেলার মাঠ হিসেবে উন্মুক্ত করে দিচ্ছি। আমি চাই, আমাদের সন্তানরা আবার ক্রীড়ামুখী হোক, খেলাধুলায় ফিরে আসুক। ইনশাআল্লাহ, এই আয়োজনের মাধ্যমেই আগামীতে ঢাকার ছেলেরা ফুটবলে, ক্রিকেটে আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেবে এবং নেতৃত্ব দেবে।’

শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দ্বিতীয় ‘ঢাকা মেয়র কাপ আন্তওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এই আয়োজনে ঢাকার তরুণদের উৎসাহ জোগাবে বলে আশা প্রকাশ করে মেয়র তাপস বলেন, ‘ঢাকার অধিবাসী, ঢাকা ভোটার, ঢাকার খেলোয়াড়, ঢাকার তরুণরা আমাদের মাঠে খেলাধুলা করবে। ঢাকার ছেলেদের নিয়েই এবারের আয়োজনে ৬২টি ফুটবল দল এবং ৪৮টি ক্রিকেট দল গঠন করা হয়েছে। পুরো মার্চ মাস জুড়ে তারা ঢাকার বিভিন্ন মাঠে প্রতিযোগিতায় অংশ নিয়ে এই শহরে খেলামুখী একটি প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে। এ আয়োজন ছেলেমেয়েদের ক্রীড়ামোদি হতে উদ্দীপনা জোগাবে।’

অনুষ্ঠানে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং দক্ষিণ সিটির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোহাদ্দেস হোসেন জাহিদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এ সময় অন্যদের মধ্যে সংরক্ষিত আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবির, দক্ষিণ সিটির সাধারণ আসনের কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।  

পরে ৮ ও ২৬ নম্বর ওয়ার্ডের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরবর্তী সময়ে টাইব্রেকারে ৮ নম্বর ওয়ার্ড ৪-২ গোলে ২৬ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে। প্রথম দিনের খেলায় ৮ নম্বর ওয়ার্ডের গোলরক্ষক আকতার উদ্দিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন।     

উদ্বোধনী খেলা শেষে আতশবাজির রঙিন আলোয় সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামসহ পুরো এলাকা বর্ণিল হয়ে ওঠে। এরপরে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকূট’ সঙ্গীত পরিবেশন করে।

 

/এসএস/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম