সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন ও নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রবিবার (৬ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের তিন আইনজীবী রিটটি দায়ের করেন। রিটকারীরা হলেন—অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবীর ও অ্যাডভোকেট মোহাম্মদ উল্লাহ।
তারা জানান, রিট আবেনটির ওপর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।
রিটে বাণিজ্য মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৩ মার্চ সয়াবিন তেলের দামা বাড়ানো সংক্রান্ত দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ হাইকোর্টের নজরে আনেন ওই তিন আইনজীবী। পরে আদালত বিষয়টিকে রিট আকারে উপস্থাপনের পরামর্শ দেন।









