ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকার জামিন বিষয়ে রায়ের জন্য আগামী রবিবার (১৩ মার্চ) দিন ধার্য করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মঙ্গলবারের (৮ মার্চ) মধ্যে মামলার অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
তার জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি এস মজিবুর রহমানের সমন্বয়ে গঠিক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সাংবাদিক কনক সারওয়ার ও ইলিয়াসসহ ৩৫ জনের ব্যাংক হিসাব তলব
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, জেড আই খান পান্না ও জামিউল হক ফয়সাল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।
এর আগে ২০২১ সালের ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেফতার করে র্যাব। পরে র্যাব জানায়, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করে র্যাব।
কনক সারোয়ার ও মেজর (অব.) দেলোয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এদিকে ২০২১ সালের ৬ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাকাকে ৩ দিন এবং মাদক মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১২ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়।
এরপর ২০২১ সালের ৮ নভেম্বর ডিজিটাল নিরাপত্তা ও মাদক আইনের দুই মামলায় নুসরাত শাহরিন রাকা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
পরে গত ২৫ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে জামিন কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।









