আগামী ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার জজ হিসেবে আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৭ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ সিদ্ধান্ত দেন।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি আগামী ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকারের ঘোষিত ছুটিসহ কোর্টের চলমান অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন চেম্বার জজ হিসেবে বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম আগামী ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি নেবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।









