রিটকারী ৪৩ জনকে স্বাস্থ্য অধিদফতরের অধীনে নিয়োগের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২২, ১৫:৪৭আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৬:০২

দেশের ৯ জেলার ৪৩ জনকে স্বাস্থ্য অধিদফতরের অধীন স্বাস্থ্য সহকারী, কম্পিউটর অপারেটর ও স্টোর কিপার পদে আগামী ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বুধবার (৯ মার্চ) বিচারপতি কে.এম. কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল- ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আডভোকেট সালাউদ্দিন দোলন।

এর আগে তিনটি পদে ৪৩ জনকে নিয়োগ দিতে ২০১২ সালে একটি বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য অধিদফতর। এরপর প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কয়েকজনকে নিয়োগ না দিয়ে অকৃতকার্যদের নিয়োগ দেওয়া হয়। পরে নিয়োগবঞ্চিত ৪৩ জন হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি নিয়ে ৪৩ জনকে নিয়োগ দিতে ২০১৯ সালে হাইকোর্ট রুল জারি করেন।

সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট স্বাস্থ্য অধিদফতরের অধীনে ৯ জেলার ৪৩ জনকে স্বাস্থ্য সহকারী, কম্পিউটর অপারেটর ও স্টোর কিপার পদে নিয়োগ দিতে রায় প্রদান করলেন হাইকোর্ট।

/বিআই/আইএ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম