কঙ্গোতে জাতিসংঘ মিশনে নারী দিবস উদযাপিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২২, ১৯:৩২আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৯:৩২

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। গত ৮ মার্চ দিবসটি উপলক্ষে কন্টিনজেন্ট প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।

বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুন নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্যে কন্টিনজেন্ট কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুন নাহার বলেন, নারী দিবস নারীর অধিকার রক্ষায় বিশ্বের মানুষকে তাদের কর্তব্য সম্পর্কে সচেতনতার ডাক দিয়ে থাকে। এ দিবস বিশ্বের সকল নারীর জন্য একটি বিশেষ দিন যা তাকে আত্মমর্যাদার সঙ্গে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়, তার অধিকার সম্পর্কে সচেতন করে এবং তার জীবনের পথ চলায় বাৎসরিক মাইলফলক হিসেবে কাজ করে। পৃথিবীর সকল নারী যেদিন থেকে চলাফেরায় স্বস্তি ও নিরাপদ মনে করবে এবং তার অধিকার ও মর্যাদার নিশ্চয়তা পাবে সেদিনই নারী দিবস পূর্ণতা পাবে। কঙ্গোতে জাতিসংঘ মিশনে নারী দিবস উদযাপিত

অনুষ্ঠানে কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ডেপুটি পুলিশ কমিশনার জেনারেল আসাবে বেয়ে, চিফ অফ ডেভলপমেন্ট মুনাস্কো ইউলিয়া, সেক্টর প্রধান আফোডোর আবলাভি কোউ ডোজে, মিশরীর ফর্মড পুলিশ কমান্ডার ব্রিগেডিয়ার আলাউদ্দীন মোহাম্মদ, বাংলাদেশ মিলিটারি পুলিশের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেনেন্ট কর্নেল আলমগীর কবির ও বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ এর সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম