রাতের চেয়ে দিনের তাপমাত্রা বাড়তে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২২, ১৯:৫৭আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৫:০৯

চলতি সপ্তাহে তাপমাত্রা বেড়েছে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আগামী শনিবার পর্যন্ত এই তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে শহর এলাকায় রাতের তুলনায় দিনের তাপমাত্রা বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (৯ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪,  ময়মনসিংহে ৩২ দশমিক ৬, চট্টগ্রামে  ৩০ দশমিক ৫, সিলেটে ৩৫, রাজশাহীতে ৩২ দশমিক ৬,  রংপুরে ৩২ দশমিক ৬, খুলনায় ৩৩ এবং বরিশালে আজ ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া বলেন, চলতি সপ্তাহে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে৷ রাতের তুলনায় দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। কিছু কিছু এলাকায় তাপমাত্রা বেশি থাকতে পারে, বিশেষ করে শহর এলাকাগুলোতে।

এদিকে আবহাওয়া অধিদফতর  জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
বৃষ্টি দিয়েই সকাল শুরু ঢাকাবাসীর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম