প্রকল্পের নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ভূমি অধিগ্রহণ বন্ধের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২২, ১২:১৯আপডেট : ১০ মার্চ ২০২২, ১২:১৯

আগে থেকে অনুমতি না নিয়ে এবং সম্মতি ছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এলাকায় উন্নয়নের নামে কোনও প্রকল্প গ্রহণ না করা এবং ভূমি অধিগ্রহণ বন্ধের দাবি জানিয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের কয়েকটি  সংগঠন। বৃহস্পতিবার (১০ মার্চ) ঢাকা রিপোর্টর্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।

টাঙ্গাইলের মধুপুরে ইকো-ট্যুরিজম উন্নয়নের নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের কৃষি জমিতে জোর করে বনবিভাগের লেক খনন ষড়যন্ত্রের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আদিবাসী ছাত্র যুব সংগঠনগুলো থেকে আরও দাবি জানানো হয়— ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষি জমিতে প্রস্তাবিত লেক খনন প্রকল্প বাস্তবায়ন দ্রুত বাতিল করতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অঞ্চলে তাদের ক্ষতি হয় এমন সব ধরনের প্রকল্প, যেমন: ইকোপার্ক, ইকো-ট্যুরিজম, জাতীয় উদ্যান, অবকাশযাপন কেন্দ্র, বাণিজ্যিক করপোরেট পর্যটন বাতিল করতে হবে। কোনও বনভূমি এলাকা সংরক্ষিত, রক্ষিত, অশ্রেণিভুক্ত না অর্জিত তা চিহ্নিতকরণ বা ঘোষণার আগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের সঙ্গে অর্থপূর্ণ আলোচনা করতে হবে এবং নৃগোষ্ঠীর প্রথাগত অধিকার নিশ্চিতকরণে নেওয়া সব আন্তর্জাতিক চুক্তি ও সনদ, যা বাংলাদেশ স্বাক্ষর করেছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্মতিক্রমে নীতিমালা প্রণয়ন করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত আদিবাসী ছাত্র যুব সংগঠনগুলো হলো—বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, গারো স্টুডেন্ট ফেডারেশন, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন, গারো স্টুডেন্ট ইউনিয়ন, বাংলাদেশ হজং ছাত্র সংগঠন, হজং স্টুডেন্ট কাউন্সিল।

/জেডএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম