সেরা এয়ারলাইন্স নির্বাচনে মতামত জরিপ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২২, ১৫:১৪আপডেট : ১০ মার্চ ২০২২, ১৫:১৪

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সকল এয়ারলাইন্সের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরি থেকে সেরা সেবা প্রদানকারীদের নির্বাচনের লক্ষ্যে নিয়মিত ভ্রমণকারীদের মতামত জরিপ কার্যক্রম শুরু হয়েছে। ১১টি ক্যাটাগরিতে এয়ারলাইন্সগুলোর সেবার মান নিয়ে মতামত প্রদান করা যাবে।

বুধবার (৯ মার্চ) ঢাকায় বাংলাদেশ মনিটর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে টাইটেল স্পন্সর সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি হয়।

স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক ড. ফরহাদ কামাল এবং ট্রিপ লাভারের ব্যবসা উন্নয়ন বিষয়ক প্রধান নিশা তাসনীম শেখ। এভিয়েশন ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটরের উদ্যোগে আয়োজিত এই জরিপে টাইটেল স্পন্সর হিসেবে সহায়তা করছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপ লাভার।

১১টি ক্যাটাগরিতে এয়ারলাইনগুলোর সেবার মান নিয়ে মতামত প্রদান করা যাবে। দেশীয় এয়ারলাইন্সগুলোর জন্য অতিরিক্ত দু’টি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে—সেরা অনটাইম পারফর্মেন্স এবং ডমেস্টিক এয়ারলাইন অফ দা ইয়ার। এ বছরই প্রথম ‘সেরা এয়ারপোর্ট লাউঞ্জ’ শীর্ষক নতুন একটি ক্যাটাগরি প্রবর্তন করা হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম জানান, “আমাদের উদ্দেশ্য হলো গ্রাহকদের চোখ দিয়ে এয়ারলাইন্সগুলোর সেবা যাচাই এবং নিজস্ব সেবার মান উন্নয়নে এয়ারলাইন্সগুলোর মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করা।”

২০২১ এবং ২০২২ সালে যারা ন্যূনতম ৪ বার আকাশ ভ্রমণ করেছেন তারাই অনলাইনে (bangladeshmonitor.com.bd/poll2022) নিজের পছন্দের এয়ারলাইনের পক্ষে ভোট প্রদান করতে পারবেন। ভোট প্রদানের সময়সীমা ৩০ এপ্রিল।

/সিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম