প্রতিদিন কলকাতা যাবে ইউএস বাংলা’র ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২২, ১৩:৫৮আপডেট : ১১ মার্চ ২০২২, ১৩:৫৮

বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স আগামী ২৬ মার্চ থেকে সপ্তাহে দুই দিনের পরিবর্তে প্রতিদিন ঢাকা থেকে ভারতের কলকাতায় ফ্লাইট পরিচালনা শুরু করবে। যাত্রী চাহিদার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্স কলকাতা ফ্লাইট সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এয়ারলাইনটি।

কলকাতায় বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ ও সাতটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটসহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে। কলকাতা ছাড়াও আন্তর্জাতিক রুট চেন্নাই, মালে, শারজাহ, দুবাই, মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু-তে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

এয়ারলাইনটি বলছে, শিগগিরই কোভিডের কারণে স্থগিত গন্তব্য ব্যাংককে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। আর নিকট ভবিষ্যতে কলম্বো, দিল্লী, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, মদিনায় ফ্লাইট পরিচালনারও পরিকল্পনা রয়েছে।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
সব কমিটি বাতিল, ভাঙছে কি মমতার তৃণমূল
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
অভিষেকের ওপর হামলার ঘটনায় বিজেপিকে নিশানা মমতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম