লালবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২২, ০০:৩১আপডেট : ১২ মার্চ ২০২২, ০০:৩১

রাজধানীর লালবাগে নির্মাণাধীন ৮তলা ভবনে সেন্টারিংয়ের কাজ করার সময় ওপর থেকে পড়ে বাবু শেখ (২৭) নামে এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় সাদ কমিউনিটি সেন্টার সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

তার সহকর্মী সোলাইমান জানান, নির্মাণাধীন ৮তলা ভবনে কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপ-পরিদর্শক এসআই ওহেদুজ্জামান বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃতের ছোট ভাই শাহিন শেখ জানান, তাদের গ্রামের বাড়ি নাটোর সদর উপজেলায়। তার বাবা মো. ইউসুফ শেখ ভ্যান চালক। কামরাঙ্গীরচর ৮ নম্বর গলিতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। এক ছেলে সন্তানের জনক ছিলেন তিনি।

/এআইবি/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম