বইমেলায় শুক্রবারের ভীড়ে উধাও স্বাস্থ্যবিধি

আতিক হাসান শুভ
১২ মার্চ ২০২২, ০১:০৭আপডেট : ১২ মার্চ ২০২২, ০১:০৭

শুক্রবার ছুটির দিনে অমর একুশে বইমেলায় পাঠক, দর্শনার্থী ও ক্রেতাদের উপচেপড়া ভীড় হয়েছে। টিএসসি, দোয়েল চত্বর ও মেলার প্রবেশপথগুলোতে ছিল না তিল ধারণের ঠাঁই।  ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের। আর যথারীতি ভীড়ের মাঝে হারিয়ে গেছে স্বাস্থ্যবিধি। বইমেলার প্রবেশদ্বারে নামমাত্র মুখে মাস্ক থাকলেও ভেতরে বেশিরভাগই সেটা খুলে ফেলেছেন, না হয় ঝুলিয়েছেন থুতনিতে।

শুক্রবার মেলা শুরু হয় সকাল ১১টায়। দুপুর থেকেই পাঠক-দর্শনার্থী হুড়মুড়িয়ে বাড়তে থাকে। সারাটা দিন জুড়ে অবশ্য প্রকাশকদের মাঝে বিরাজ করেছে স্বস্তির আমেজ। কারণ বিক্রি বেড়েছে। তবে করোনার এই নিম্নমুখী প্রবণতার সময়টায় খানিকটা শঙ্কাও ছিল।

কবি ও লেখক মিলন আবদুল্লাহ বলেন, ‘এবার মেলার প্রথম দিন থেকেই দেখছি প্রচুর ভিড়। যথারীতি অভিযোগ— ভিড় বাড়লেও ক্রেতা কম। কিন্তু আজ সকাল থেকে অনেক ক্রেতাও দেখলাম। মেলার সার্বিক বিষয়ে আমি সন্তুষ্ট। তবে আগত দর্শনার্থী ও পাঠকদের স্বাস্থ্যবিধি নিয়ে আরেকটু সচেতন হওয়া উচিত।’

অনিন্দ প্রকাশের বিক্রয়কর্মী রজত পাল বলেন, ‘মেলায় আজ ভালো পাঠক এসেছেন। বইও কিনেছেন। প্রথম দুই সপ্তাহ বেশ ভালো বেচাকেনা হয়েছে। গত এক সপ্তাহ তেমন হয়নি। আজ বিক্রি ভালো। ছুটি থাকায় বিক্রি বেড়েছে। একটু ব্যস্ত সময় পার করছি। আশা করছি বাকি দিনগুলোতে ভীড় আরও বাড়বে। পাঠক ও দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীনতা কিছুটা উদ্বিগ্ন করছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকলাইন আহমেদ বলেন, ‘অন্যান্য দিনের তুলনায় আজ মেলায় ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এটা আশার দিক যে তরুণ প্রজন্ম এখন বইয়ের দিকে ঝুঁকছে। দুঃখজনক বিষয় হলো কেউই এখন স্বাস্থ্যবিধি মানছে না। অনেকের মুখে মাস্ক নেই। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত থাকলে এ উদাসীনতা থাকতো না।’

উল্লেখ্য, এবার বইমেলায় মোট ৫৩৪টি প্রতিষ্ঠানকে ৭৭৬ ইউনিট স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানের জন্য রয়েছে ১৪২টি স্টল আছে। সোহরাওয়ার্দী উদ্যানে ৪৩২টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ৬৩৪টি স্টল। প্যাভিলিয়ন রয়েছে ৩৫টি।

/এফএ/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম