মুফতি হান্নানের ভাই গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২২, ১৩:৪৮আপডেট : ১২ মার্চ ২০২২, ১৩:৪৮

আলোচিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ হুজিবি প্রধান মুফতি হান্নানের ভাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অন্যতম সংগঠক মুন্সি ইকবাল আহমেদকে (৬২) গ্রেফতার করেছে র‌্যাব। 

শুক্রবার (১১ মার্চ) ঢাকা জেলার সাভার থানাধীন রাজাশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদ ছড়ানোর কাজে ব্যবহৃত মোবাইল, উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ইকবাল আহমেদ স্বীকার করেছে, সে একসময় হরকাতুল জিহাদের নেতা ছিল। ২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালাল মাজারে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনার পর জঙ্গি সংগঠনটির ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধির কারণে তারা আনসার আল ইসলামের সঙ্গে কাজ শুরু করে। 

বর্তমানে সে আনসার আল ইসলামের অন্যতম সংগঠক হিসেবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মোজাম্মেল হক বলেন, ‘সংগঠনের অন্যান্য পাঁচ থেকে ছয় জন সদস্যের সঙ্গে ১১ মার্চ রাতেও সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছে বলেও জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে। সংগঠক হিসেবে অন্যান্য সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপন করে আসছিল সে।’

তিনি আরও জানান, গ্রেফতার মুন্সি ইকবাল গোপালগঞ্জ জেলার স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পর্যন্ত পড়ালেখা করেছে। পরবর্তী সময়ে ঢাকা জেলার সাভার থানা এলাকায় বসবাস শুরু করে। সে আলোচিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ-হুজিবি প্রধান মুফতি হান্নানের ভাই। আনসার আল ইসলামের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য দেশে এবং দেশের বাইরে আফগানিস্তান থেকে প্রশিক্ষণসহ নতুন নতুন কৌশল রপ্ত করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাস ও নাশকতার সংশ্লিষ্ট চারটি মামলা রয়েছে।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম