বাফওয়া’র উদ্যোগে সুরক্ষা স্কিম ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২২, ১৭:২০আপডেট : ১২ মার্চ ২০২২, ১৭:২৩

বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) উদ্যোগে ‘সুরক্ষা’ স্কিম ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন এবং পারিবারিক চিকিৎসা বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ মার্চ) ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী ঘাঁটি বাশারের চিকিৎসা বহরে বাফওয়া’র কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী তাহমিদা হান্নান এর উদ্বোধন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরে তাহমিদা হান্নান কেন্দ্রীয় বাফওয়া প্রাঙ্গণে সুরক্ষা স্কিমের পারিবারিক চিকিৎসা বই বিতরণের মাধ্যমে এ সেবার সূচনা করেন।

বাংলাদেশ বিমানবাহিনীর সব ঘাঁটিতে এই চিকিৎসা সেবার কার্যক্রম চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে চতুর্থ শ্রেণির কর্মচারীদের পরিবারের শল্যচিকিৎসাসহ সব চিকিৎসা সেবার লক্ষে ‘নবআলো’ স্কিম চালু করেছে।

এছাড়াও, বাফওয়া সভানেত্রী দক্ষ জনবল গঠনের উদ্দেশ্যে ‘দি পূর্বা লিমিটেড’-এর সহায়তায় কেন্দ্রীয় বাফওয়ার অধীনে বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু ও বাশারে ব্লু হরিজন (Blue Horizon) নামে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। যা বিমানবাহিনীর চতুর্থ শ্রেণির কর্মচারী এবং তাদের ছেলে-মেয়ে ও পোষ্য, নিম্ন আয়ের মানুষ, বিমানসেনা এবং তাদের ছেলে-মেয়ে ও পোষ্যদের প্রযুক্তিগত উন্নয়নের লক্ষে কাজ করবে।

বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও পাহাড়কাঞ্চনপুর এবং বিমানবাহিনী স্টেশন শমশেরনগর ও বগুড়া রাডার ইউনিটেও এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত বিমানসেনা এবং এমওডিসিদের পরিবারের সদস্যরা বিমানবাহিনী হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সেবা পান না। এ কারণে বিমানসেনা এবং এমওডিসিদের অবসরোত্তর জীবনযাপন সহজ করার লক্ষে চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধির অংশ হিসেবে অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি স্ত্রীদের বিনামূল্যে সাধারণ স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সুরক্ষা স্কিম চালুর উদ্যোগ নিয়েছে বাফওয়া। বাফওয়া’র উদ্যোগে সুরক্ষা স্কিম ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

/আরটি/আরকে/এমএস/
সম্পর্কিত
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী 
যান্ত্রিক ত্রুটি নিয়ে যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম