ঢাকায় ব্রাজিলের সংস্কৃতির নানা রঙ নিয়ে শুরু হয়েছে সাবরিনা আলমের একক চিত্র প্রদর্শনী। রবিবার (১৩ মার্চ) বিকালে রাজধানীর গুলশানে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়র। গুলশানের এজ গ্যালারিতে ‘ব্রাজিল: বিউটি ইন ডাইভারসিটি’ শীর্ষক এই প্রদর্শনী চলছে।
ব্রাজিলের রাষ্ট্রদূতের আমন্ত্রণে সাবরিনা আলম গিয়েছিলেন রিও ডি জেনিরো। সেখানে তিনি সেদেশের ঐতিহ্যবাহী কার্নিভালের নানা রূপ এবং রঙ তার ক্যামেরায় বন্দি করেন। এছাড়া অ্যামাজন রেইনফরেস্ট, প্যারেটি অন কোস্তা ভার্ডেও ভ্রমণ করে নানা ছবি তুলেন। সেগুলো নিয়েই এই আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে বলে জানান সাবরিনা আলম। তিনি জানান, এই প্রদর্শনী নিয়ে তিনি খুব উচ্ছ্বসিত।
গুলশানের এজ গ্যালারিতে ১৪ মার্চ সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে বলেও জানান তিনি।









