রাজধানীর ১০ এলাকার ১২ নারীকে জয়িতা সম্মাননা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২২, ১০:০৮আপডেট : ১৪ মার্চ ২০২২, ১০:০৮

আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে রাজধানীর নির্বাচিত ১০ এলাকার কর্মঠ নারীদের কাজের প্রশংসার পাশাপাশি তাদের জয়িতা সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। রবিবার (১৩ মার্চ) রাজধানীর শ্যাওড়াপাড়া, পীরেরবাগ, হাজারীবাগ ও কামরাঙ্গিরচরে দিবসটি উদযাপন করা হয় এবং যেসব এলাকার ১২ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই স্লোগানকে সামনে রেখে সিরাক-বাংলাদেশ ইমপ্রুভিং এসআরএইচআর ইন ঢাকা প্রকল্পের আওতায় আইপাস বাংলাদেশ এর সহযোগিতায় এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারী ও কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা দূরীকরণে এ প্রকল্পের আওতায় যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন তাদের উপস্থিতিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে ১০টি এলাকায় এই সভা আয়োজিত হয়।

সভায় সমাজ উন্নয়নে বিভিন্ন পেশা এবং অবস্থানের নারীদের অবদানকে সম্মাননা জানানো হয়। যাদের মধ্যে রয়েছেন মেডিক্যাল অফিসার ডা. ফাতিমা নাসরিন; আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস জাহান; সূর্যের হাসি ক্লিনিকের প্যারামেডিক শায়লা আক্তার, শ্যাওড়াপাড়া এলাকার ডা. রোমানি আক্তার (নারী ও শিশু বিশেষজ্ঞ) এবং মিরপুর এলাকার ডা. ইয়াসমিন।

আরও সম্মাননা পেয়েছেন শহীদ শামসুন্নেছা আরজু মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডা. সাকিলা আক্তার, শিশু সুরক্ষা কমিটির সভাপতি নূর বানু নূরী, আরবান নেইবারহুড ডেভেলপমেন্ট কমিটির সম্পাদক মালা সাহা এবং তরুণ সংঘ স্কুলের প্রিন্সিপাল অধ্যাপক মনোয়ারা, হাজারীবাগ এলাকার ডা. ইসরাত জারিন তিন্নি ও ডা. কামরুন নাহার; জননী কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষিকা ফারহানা লিপি এবং ইসলামবাগ আরবার ফ্যামিলি হেল্প কেয়ারের পরিবার পরিকল্পনা সেবা প্রদানকারী সাহিদা বেগম।

আয়োজকরা জানিয়েছেন, সম্মাননা পাওয়া নারীরা সকলেই সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরী এবং নারীদের অধিকার প্রতিষ্ঠা, সবধরনের প্রজনন স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার এবং জেন্ডার ভিত্তিক সহিংসতার ক্ষেত্রে রেফারেল সংযোগের মাধ্যমে একটি কার্যকরি পরিবেশ তৈরিতে নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিরাক বাংলাদেশের এসবিসিসি অফিসার খাদিজা কালাম, নাযমুল হাসান ও মনোয়ার হোসেন, বাপসা'র প্রোগ্রাম ম্যানেজার ডা. সামিয়া মাহমুদ, প্রোগ্রাম অফিসার মো. মোস্তফা কামাল ভুঁইয়া ও খাদিজা মুস্তারি মাহীন, ওজিএসবি' র ক্লিনিক্যাল ট্রেইনার ডা. তাসনুভা রহমান, আইপাস বাংলাদেশ এর এসবিসি কো-অরডিনেটর মো. জাকারিয়া হোসাইন, আইপাস বাংলাদেশের ইন্টার্ন নুসরাত জাহান সুলতানাসহ শ্যাওড়াপাড়া, পীরেরবাগ, হাজারীবাগ এবং কামরাঙ্গীরচরের কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপ।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম