সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২২, ১৩:১৯আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৩:১৯

আগামী ১৫-১৬ মার্চ অনুষ্ঠেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। 

সোমবার (১৪ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আহমদ বাদল রিটটি দায়ের করেন।

রিট আবেদনে নতুন ভোটার তালিকা না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কমিটির সংবিধান লঙ্ঘনের বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিলের নিস্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে।

এদিকে নির্বাচনকে ঘিরে জমে উঠেছে দুটি প্রধান রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীদের প্রচার-প্রচারণা। এবারের নির্বাচনে জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকিরকে সভাপতি ও অ্যাডভোকেট মো. আব্দুন নূর দুলালকে সম্পাদক প্রার্থী করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে বিএনপি সমর্থিত প্যানেল থেকে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে সভাপতি ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক প্রার্থী করা হয়েছে। 

/বিআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম