ভারতে পাচার হওয়া মেয়েকে ফেরত পেতে চায় পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২২, ১৭:০০আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৭:০০

দুই বছর আগে স্থানীয় মানব পাচারকারীর প্ররোচনায় ভারতে পাচার হওয়া তরুণীকে ফেরত আনার আহ্বান জানিয়েছে পরিবারের সদস্যরা। সোমবার (১৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই আহবান জানান।

পাচার হওয়া তরুণীর মা জানান, ২০২০ সালের ১৪ মে জুরাইন এলাকা থেকে কল্পনা নামের এক মহিলা এবং তার গ্রুপের অন্যান্যদের লোকের পাল্লায় পরে কাজের আশায় বাড়ি থেকে বেরিয়ে যায় তার মেয়ে। তারপর থেকে তার কোনও খোঁজ পাওয়া যায়নি। আনুমানিক ৬-৭ মাস পর ওেই তরুণী বাসায় ফোন করে বলে তাকে ভারতে পাচার করা হয়েছে।

তিনি বলেন,  ভারতে পাচার হবার খবর জানতে পেরে পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলে মেয়ে ভালো আছে। পরবর্তীতে বিষয়টি র‌্য্যাব-৩ কে জানালে তারা পাচারকারীদের গ্রেফতার করে। কিন্তু তাতেও মেয়েকে ফেরত না পেয়ে র‌্যাবের এক কর্মকর্তার মাধ্যমে মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার সঙ্গে যোগাযোগ করি। তারা আমার মেয়েকে ফেরত আনার উদ্যোগ নেয়। কিন্তু এখন পর্যন্ত আমার মেয়েকে ফেরত পাই নাই। আমরা আর কিছু চায় না, আমরা শুধু আমাদের মেয়েকে ফেরত চাই।

এ বিষয়ে মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার এর কান্ট্রি ডিরেক্টর তারিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ভারতে আমাদের সংগঠনের মাধ্যমে যোগাযোগ করে তাকে উদ্ধারের ব্যবস্থা করি। এখন সে ওইখানে সেফ হোমে আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। ইতোমধ্যে রিকার্জেশনের অর্ডারও চল আসছে। এখন শুধু অপেক্ষার পালা।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম