রাজধানীর সবুজবাগে কিশোরীর আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২২, ২১:৪৭আপডেট : ১৪ মার্চ ২০২২, ২১:৪৭

রাজধানীর সবুজবাগের পূর্ব রাজারবাগ এলাকায় মা’য়ের কাছে বেড়াতে এসে অন্যন্যা রানী রায় (১২) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অন্যন্যা রানী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাষিয়া গ্রামের কৃষক অমল চন্দ্র বর্মনের মেয়ে। দুই বোনের মধ্যে অন্যন্যা ছিল ছোট। বড় বোন বিবাহিত।

সংবাদ পেয়ে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. আজমিন নাহার কিরণ পূর্ব রাজারবাগ হিন্দু পাড়া এলাকার একটি তৃতীয় তলার বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ভোরে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

মেয়েটির পালিত বাবা বিনত চন্দ্র রায় জানান, মেয়েটি ছোট থেকে তাদের তত্ত্বাবধানে বড় হচ্ছিল। গাইবান্ধার সাদুল্লাহপুর মডেল স্কুলের ৭ম শ্রেণিতে ভর্তি করা হয়েছিল তাকে। সে কিছু দিন গাইবান্ধায় আবার কিছু দিন ঢাকায় তার মা সাধনা রানীর সঙ্গে থাকতো। মেয়েটির মা গার্মেন্টেসে কাজ করতেন।

তিনি বলেন, অনলাইনে ক্লাস করার জন্য তার মামা তাকে একটি ডিজিটাল মোবাইল কিনে দেয়। আমি এতে রাজি ছিলাম না। মেয়েটি ওই মোবাইল অপারেটিং করতে করতে রংপুরের বাসিন্দা কল্লোল সরকার নামে এক যুবকের সঙ্গে মোবাইলের মাধ্যমে সম্পর্ক করে। পরে তাদের মধ্যে বিরোধ হলে মেয়েটি ছেলেটিকে প্রতারকসহ বিভিন্ন কথাবার্তা চিরকুটে লিখে এই পথ বেছে নেয়।

 

 

/এআইবি/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম