সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২২, ১১:৪৩আপডেট : ১৫ মার্চ ২০২২, ১১:৪৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এ ভোটগ্রহণ শুরু হয়।  দুই দিনব্যাপী (১৫ ও ১৬ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ জন্য সমিতির অডিটোরিয়ামে ৫২টি বুথ বসানো হয়েছে।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, সহ-সভাপতি পদে মোহাম্মদ হোসেন ও মো. শহীদুল ইসলাম এবং সম্পাদক পদে মো. আবদুন নুর দুলালকে প্রার্থী করা হয়েছে।

পাশাপাশি সহ-সম্পাদক পদে মো. হারুনুর রশিদ ও এ বি এম হামিদুল মিসবাহ, কোষাধ্যক্ষ পদে মো. ইকবাল করিম এবং সাতটি সদস্য পদে অ্যাডভোকেট হাসান তারিক পলাশ, মো. মনিরুজ্জামান রানা, মুনমুন নাহার, সুব্রত কুমার কুণ্ডু , শফিক রায়হান শাওন, শাহাদাত হোসাইন রাজিব ও ফাতেমা বেগমকে প্রার্থী করা হয়েছে।

অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে সভাপতি পদে সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা (বাদল), সহ-সভাপতি পদে মনির হোসেন ও মো. আসরারুল হক ও সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুসকে (কাজল) প্রার্থী করা হয়েছে।
 
একইসঙ্গে কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ কামাল হোসেন, সহ-সম্পাদক পদে মাহফুজ বিন ইউসুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান এবং সাতটি সদস্য পদে মো. গোলাম আক্তার জাকির, মঞ্জুরুল আলম সুজন, মাহদীন চৌধুরী, ফাতিমা আক্তার, মোহাম্মদ ফয়সাল দস্তগীর, মো. মোস্তফা কামাল বাচ্চু ও আনোয়ারুল ইসলাম বাঁধনকে প্রার্থী করা হয়েছে।

দুটি প্রধান দলের সমর্থনে হওয়া দুই প্যানেলের বাইরেও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাঁচ জন। ফলে সর্বমোট ৩৩ প্রার্থী এবারের নির্বাচনে ভোটযুদ্ধে লড়াই করছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দু’টি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দু’টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক