সংখ্যা বাড়াতে ‘অযথা’ চার জনকে যুক্ত করেছিলেন তদন্ত কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২২, ১২:১৫আপডেট : ১৫ মার্চ ২০২২, ১২:২৩

পুরান ঢাকার হোসনি দালানে ২০১৫ সালে পবিত্র আশুরার তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলা মামলায় চাঁন মিয়া, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ, শাহ জালাল মিয়া ও ওমর ফারুক ওরফে মানিককে ‘অযথা’ আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন আদালত। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, ‘তদন্ত কর্মকর্তা শুধু আসামি সংখ্যা বাড়ানোর জন্য এটা করেছেন।’

মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান রায়ের পর্যবেক্ষণে এ কথা বলেন।

পর্যবেক্ষণে তিনি বলেন, আসামি চাঁন মিয়া, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ, শাহ জালাল মিয়া ও ওমর ফারুক ওরফে মানিক কীভাবে এ মামলায় জড়িত তদন্ত কর্মকর্তা এ বিষয়ে কোনও ব্যাখ্যা দেন নাই। তাছাড়া কোনও সাক্ষী এই চারজনের বিরুদ্ধে কিছুই বলেন নাই। রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে গ্রেনেড হামলা বিস্ফোরণের অংশগ্রহণ করেছেন বা সহায়তা করেছেন- এই অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। রায়ে এই চার আসামিসহ ৬ জনকে খালাস দিয়েছেন আদালত। আর দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন। মামলাটি চার্জশিটভুক্ত অপর দুই আসামি জাহিদ হাসান ও মাসুদ নাবালক হওয়ায় তাদের বিচার শিশু আদালতে বিচারাধীন।

২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে পবিত্র আশুরার মিছিলের প্রস্তুতিকালে তাজিয়া মিছিলে জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা বোমা হামলা চালায়। এতে দুজন নিহত ও শতাধিক আহত হন। ওই ঘটনায় রাজধানীর চকবাজার থানায় উপ-পরিদর্শক জালাল উদ্দিন মামলাটি দায়ের করেন।

এরপর ২০১৬ সালের ১৮ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শফিউদ্দিন ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২০১৭ সালের ৩১ মে মামলাটির অভিযোগ গঠন করেন।

/টিএইচ/ইউএস/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম