‘পরিবেশের মান উন্নয়নে সবার সহযোগিতা চাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২২, ১৭:০১আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৭:০১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের পরিবেশের সার্বিক মান উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। জনগণের সহযোগিতায় সামাজিক ও উপকূলীয় বনায়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশে বৃক্ষাচ্ছাদিত ভূমির পরিমাণ ২৪ ভাগে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে সরকার।

বুধবার (১৬ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২২ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২ উপলক্ষে কর্মসূচি প্রণয়ন ও তার সফল বাস্তবায়নে আয়োজিত প্রাক-প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২২ এবং এক মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২ আয়োজন করা হবে।

তিনি বলেন, অবৈধভাবে টিলা কাটা, পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে এবং অধিক পরিমাণে বৃক্ষরোপণে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে।

সভায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (পদূনি) কেয়া খান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক  আব্দুল হামিদ, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়, দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এনএসএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম