সুপারশপ ঘুরে ঘুরে পণ্য নিয়ে উধাও কে এই ব্যক্তি?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২২, ২১:৫৯আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৬:৩৯

পরিচ্ছন্ন পোশাক, হাতে স্বর্ণের ব্রেসলেট, চোখে চশমা—পরিপাটি হ্যান্ডসাম যুবক। যিনি রাজধানীর মীনা বাজার ও আগোরাসহ বিভিন্ন চেইনশপের আউটলেটে ঘুরে বেড়ান। আউটলেটে প্রবেশ করেই ঘুরে ঘুরে পছন্দের দামি পণ্য ঝুড়িতে নেন। কাউন্টারে এসে পণ্যের দাম পরিশোধ করার জন্য মানিব্যাগ থেকে ক্রেডিট অথবা ডেবিট কার্ড বের করেন। কিন্তু তার কার্ড থেকে পণ্যের মূল্য পরিশোধ হয় না। তার বাসা পাশেই বলে আউটলেট থেকে একজন কর্মীকে নিয়ে পণ্যসহ মোটরসাইকেলে রওনা দেন। কিছু দূর গিয়ে কৌশলে বিক্রয়কর্মীকে বাইক থেকে নামিয়ে পণ্য নিয়ে চম্পট। আর খোঁজ মেলে না তার।

মীনা বাজার, আগোরা ও ট্রাস্ট ফ্যামিলি নিড নামে চেইনশপের উত্তরা আউটলেটে এই প্রতারক ব্যক্তিকে দেখা গেছে। গত ১ থেকে ১৫ মার্চ পর্যন্ত এসব আউটলেট থেকে পণ্য নিয়ে কৌশলে উধাও হয় সে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মীনা বাজারের উত্তরা ১৪ নম্বর সেক্টরের কর্মকর্তা তাপস কুমার কর্মকার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, গত ১৫ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মীনা বাজারে আসে। মীনা বাজার থেকে সে ১১ হাজার ছয়শ একাশি টাকার বাজার করে। টাকা পরিশোধের সময় জানায় মানিব্যাগে টাকা নেই। বলে, ‘মীনা বাজারের একজন সেলসম্যান দিন। আমার বাসা পাশেই, তার কাছে টাকা দিয়ে দেবো’। কথামতো একজন সেলস ম্যানকে তার সঙ্গে দেওয়া হয়। মোটরসাইকেলে তারা রওনা হয়ে যায়। ওই ব্যক্তি ১৩ নম্বর সেক্টরে গিয়ে সেলসম্যানকে কৌশলে মোটরসাইকেল থেকে নামিয়ে দেয়। সেলসম্যান অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও সে আর ফিরে আসেনি।

এর আগে গত ১ মার্চ আগোরার আউটলেটে বেলা ২টার দিকে গিয়েও মোটা অঙ্কের বাজার করে সে একইভাবে বের হয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আউটলেটে ঢুকেই সে ইচ্ছেমতো পণ্য সংগ্রহ করতে থাকে। এরপর একজন সেলসম্যান নিয়ে বের হয়ে যায়।

ট্রাস্ট ফ্যামিলি নিড নামে একটি চেইনশপে গিয়েও সে একই রকম প্রতারণা করেছে।

মীনা বাজারের একটি আউটলেটে সে মেম্বারশিপের জন্য যে মোবাইল নম্বর দিয়েছে সেটি মুন্নী নামের একজন নারী ব্যবহার করেন। তিনি এর কিছুই জানেন না বলেও জানান।

মীনা বাজার উত্তরা আউটলেটের ম্যানেজার জাহিদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ওই ব্যক্তিকে দেখে কখনও প্রতারক মনে হয়নি। সে বাজার করার পর সেলসম্যান নিয়ে বাসা থেকে টাকা দেওয়ার কথা বলে। কিন্তু পথে কৌশলে সেলসম্যানকে মোটরসাইকেল থেকে নামিয়ে দিয়ে উধাও হয়। এরকম আরও কয়েকটি আউটলেটে সে এই কাজ করেছে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস বাংলা ট্রিবিউনকে বলেন, জিডির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাজ চলছে।

/এআরআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম