বঙ্গবন্ধুর জন্মদিনে ঢাবি গানে মাতালো ‘টিম জংশন’

ঢাবি প্রতিনিধি
১৮ মার্চ ২০২২, ১৬:১১আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৬:১১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে গান গেয়ে মাতিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন ‘টিম জংশন’। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ ও টিম জংশনের সমন্বয়ক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ইনজামাম কবির সাকলায়েনের সমন্বিত উদ্যোগে এ অনুষ্ঠান করা হয়।

হলের আবাসিক শিক্ষার্থী তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শান্ত। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

বঙ্গবন্ধুর জন্মদিনে ঢাবি গানে মাতালো ‘টিম জংশন’ সাংস্কৃতিক অনুষ্ঠানে টিম জংশন সমন্বিতভাবে ৬টি গান পরিবেশন করেছে। এছাড়া গানে মাতিয়েছে সুনামগঞ্জ থেকে আসা সাংস্কৃতিককর্মী মুবিন আহমেদ, বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী রায়হান কামাল, জুল ফিকার, মাহমুদুর রহমান আলিফ প্রমুখ।

অনুষ্ঠানে মেহেদী হাসান শান্ত বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যে হল, সেই হলকে আমরা রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সাংস্কৃতিক ও অন্যান্য সৃজনশীল কাজের মাধ্যমে এগিয়ে রাখতে চাই। আমাদের হলের ছাত্রলীগের কর্মীরা যেন দক্ষ ও সুনাগরিক হয়ে উঠতে পারে, তার জন্য আমাদের পথচলা অব্যাহত থাকবে।’

সাংস্কৃতিক ও সৃজনশীল কাজে হল শাখা ছাত্রলীগ সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেয়।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম