শবে বরাত উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
শুক্রবার (১৮ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় র্যাব মহাপরিচালক বলেন, প্রতি শবে বরাত ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একটি মহল পটকা ও আতশবাজির মাধ্যমে এক ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করে। এসব ঠেকাতে এবারও সাদা পোশাকে র্যাবের পেট্রোল টিম নিয়োজিত রয়েছে। সাইবার টিম নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যেন কেউ উসকানিমূলক কোনও ঘটনা ঘটাতে না পারে।









