কাতার ও জার্মানি সফরে গেলেন নৌবাহিনী প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২২, ১৮:২৭আপডেট : ২০ মার্চ ২০২২, ১৮:২৭

কাতারে অনুষ্ঠেয় ‘আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনী’ ডিআইএমডিইএক্স ২০২২-এ অংশ নিতে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল আজ রবিবার (২০ মার্চ) ঢাকা ছেড়েছেন।

এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং কমান্ডার ঢাকা নৌ অঞ্চল তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহড়াটি আগামী ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত চলবে। কাতার সফরকালে নৌপ্রধান আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন। এছাড়া তিনি দেশটির নৌপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

কাতার সফর শেষে নৌবাহিনী প্রধান জার্মান নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে জার্মানি সফর করবেন। সফরকালে তিনি জার্মানি নৌপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসময় দুই দেশের নৌপ্রধানরা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মাণাধীন মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফটের (এমপিএ)কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন নৌপ্রধান।

সফর শেষে নৌপ্রধান আগামী ৩১ মার্চ দেশে ফিরবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/আরটি/এমএস/
সম্পর্কিত
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী 
যান্ত্রিক ত্রুটি নিয়ে যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম