রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
২০ মার্চ ২০২২, ১৮:৩৬আপডেট : ২০ মার্চ ২০২২, ১৮:৩৬

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রবিবার (২০ মার্চ) দুদকের উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীতে এই মামলা দায়ের করেন। মামলা নম্বর-২।

দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ শাখার উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২২ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান করে ও জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪৩ লাখ ৯৩ হাজার ৪৯৭ টাকার সম্পদ অর্জন করে। এসব  আয়ের অবৈধ উৎস, প্রকৃত, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ, উৎস গোপন বা আড়াল করার লক্ষ্যে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। প্রাথমিক অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম