স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২২, ১৩:৫৪আপডেট : ২১ মার্চ ২০২২, ১৩:৫৪

প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণসহ ৮ দফা দাবিতে অবস্থান ধর্মঘট করছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। সোমবার (২১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান ধর্মঘটের আয়োজন করা হয়।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার চলমান সমস্যা সমাধানে তাদের অন্য দাবিগুলো হলো—স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নীতিমালা-২০১৮ বাস্তবায়ণ করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। রেজিস্ট্রেশন পাওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো উপবৃত্তির ব্যবস্থা করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো এখানেও একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করতে হবে। পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারি করতে হবে এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ডাটা-বেজ চূড়ান্ত করতে হবে।

দেশের বিভিন্ন জেলা থেকে পাঁচ শতাধিক স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক এই অবস্থান ধর্মঘটে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, আমরা মানবেতর জীবনযাপন করছি। না খেয়েও থাকছি। আজ আমাদের পরিবার, মাদ্রাসা ছেড়ে এখানে এসে বসতে হচ্ছে। আমাদের নানা সমস্যা রয়েছে।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমানের সভাপতিত্বে অবস্থান ধর্মঘটে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক আলহাজ কাজী ফয়েজুর রহমান, সংগঠনের মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জেহাদী, মো. শামছুল আলম ও সদস্য সচিব মো. তাজুল ইসলাম ফরাজী, যুগ্ম সচিব মো. আব্দুস ছত্তার প্রমুখ

 

/জেডএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম