বিশিষ্টজনদের সঙ্গে ইসির সংলাপ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২২, ১২:২০আপডেট : ২২ মার্চ ২০২২, ১৩:৩৭

বিশিষ্ট নাগরিকদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১টায় সিইসির সভাপতিত্বে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়। এতে ৩৯ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হলেও ১৯ জন অংশ নিয়েছেন।

এর আগে গত ১৩ মার্চ কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন এ কমিশন দেশের শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ করেছে। ওই সংলাপে ৩০ জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানালে তাদের মধ্যে মাত্র ১৩ জন ইসির ডাকে সাড়া দিয়ে সংলাপে অংশ নিয়েছিলেন। উপস্থিতির কম হওয়ার কারণে এবার কিছু বেশি সংখ্যক ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছিল সাংবিধানিক প্রতিষ্ঠানটি। 

মঙ্গলবারের সংলাপে যেসব বিশিষ্ট নাগরিক অংশ নিয়েছেন তারা হচ্ছেন— সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী,  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন, সেন্টার ফর আরবার স্টাডিজের চেয়ারম্যান নজরুল ইসলাম ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।

আরও অংশ নিয়েছেন— বাংলাদেশ ইনডিজিনাস পিপলস ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনহা এম এ সাঈদ,  সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমেদ, সাবেক সচিব আব্দুল লতিফ মন্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান, গভর্নেন্স অ্যান্ড রাইট সেন্টারের প্রেসিডেন্ট জহুরুল আলম, ঢাবির অধ্যাপক শেখ হাফিজুর রহমান ও এসএম শামীম রেজা।

 

ইসি

আমন্ত্রণ পেয়েও যারা অংশ নেননি তারা হচ্ছেন— সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দীন খান, সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, রোকেয়া আফজাল রহমান, হোসেন জিল্লুর রহমান, আব্দুল মুয়ীদ চৌধুরী, মির্জা আজিজুল ইসলাম, ওয়াহিদ উদ্দিন মাহমুদ; সুশাসনের জন্য নাগিরক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো রওনক জাহান, ঢাকা স্কুল অব ইকোনমিক্সের চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান, সাবেক রাষ্ট্রদূত এ এফ এম গোলাম হোসেন, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়ালি উর রহমান, আইনজীবী শাহদীন মালিক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার সৈয়দ আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, আবুল বারাকাত, আমেনা মহসিন ও কাবেরী গায়েন।

এর আগেও বিগত তিনটি নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর অংশীজনদের সঙ্গে সংলাপ করেছিল। তবে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের সময় সংলাপে যেসব সুপারিশ এসেছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ বেশিরভাগ সুপারিশই আমলে নেওয়া হয়নি।

নূরুল হুদা কমিশনের বিদায়ের পর গত ২৭ ফেব্রুয়ারি হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশন শপথ নেয়। কমিশন এখনও সে অর্থে নিজেদের কর্মপরিকল্পনা চূড়ান্ত করেনি।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম